আওয়ামী লীগ নিষিদ্ধ : ইউরোপীয়ান আওয়ামী লীগের প্রতিবাদ
গত ১২ই এপ্রিল ইউরোপিয়ান আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইতালি থেকে ইউরোপিয়ান আওয়ামীলীগের সভাপতি জনাব লোকমান হোসেন এবং অনুষ্ঠানটি পরিচাল না করেন ইউরোপিয়ান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী লিঙ্কন মোল্লা।
ইউরোপের বিভিন্ন দেশ থেকে যুক্ত হন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। তারা প্রত্যেকেই বর্তমানের বিএনপি জামাত দ্বারা গঠিত সরকারের আওয়ামী লীগের নিষেধাজ্ঞার নিন্দা জানান।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন দেশের নেতৃবৃন্দ
বিএনপি জামাতের কাছ থেকে এর চেয়ে ভালো আর কোনো কিছুই আশা করা অর্থহীন। এর মাধ্যমে ভবিষ্যতের রাজনীতিকে আরো হিংসাপরায়ণতার দিকে ঠেলে দিয়েছে বিএনপি জামায়াতের ভাগ বাটোয়ার সরকার।