আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

📅 June 08, 2026 👁️ 552 views 🔥 Trending 🎯 Activity
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা, বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলায় গ্রেফতার বন্ধ এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের (Micheál Martin) সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত।


রোববার (৭ জুন) আয়ারল্যান্ডের কর্ক সিটি কাউন্সিলে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে ডা. হাবিবে মিল্লাত বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক, রাজনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে সহযোগিতার জন্য আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে দেশে একটি অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

Image 1
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে হাবিবে মিল্লাত


সাক্ষাৎকালে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন (Micheál Martin) বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেন। তিনি পরিস্থিতির ইতিবাচক উত্তরণে গঠনমূলক সহযোগিতার আশ্বাস দেন।


এ সময় আয়ারল্যান্ড ছাত্রলীগের সভাপতি নোমান চৌধুরী এবং আয়ারল্যান্ড আওয়ামী লীগের নেতা রফিক খান উপস্থিত ছিলেন।

Image 2
আইরিশ রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে হাবিবে মিল্লাত ও আয়ারল্যান্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ


সফরকালে ডা. হাবিবে মিল্লাত ইউরোপীয় পার্লামেন্টের কমিশনার ও সদস্য বিলি কালাহার (Billy Kelleher), ইউরোপীয় পার্লামেন্টের সদস্য সিনথিয়া নি মুরখু (Cynthia Ní Mhurchú), আয়ারল্যান্ডের সংসদ সদস্য শেন ময়নিহান (Shane Moynihan) এবং কর্ক কাউন্টি কাউন্সিলের লর্ড মেয়র ফারগাল ডেনেহির (Fergal Dennehy) সঙ্গেও পৃথকভাবে সাক্ষাৎ করেন।


সাক্ষাৎগুলোতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক চর্চা, রাজনৈতিক অধিকার এবং বিরোধী মত দমন ও রাজনৈতিক কর্মীদের ওপর চলমান চাপের বিষয়গুলো তুলে ধরা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

← Back to Activities