ইউ আ: লীগের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

📅 May 18, 2026 👁️ 638 views 🎯 Activity
ইউ আ: লীগের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত


গত ১৭ই মে ইউরোপিয়ান আওয়ামী লীগের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়। 

অনলাইনে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ। বিভিন্ন দেশের আওয়ামীলীগের নেতারা বলেন , ১৭ মে বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে ১৯৮১ সালে দীর্ঘ নির্বাসন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবরের জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রিয় মাতৃভূমি বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। তাঁর এই প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরা নয়; এটি ছিল বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতার চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শ পুনরুজ্জীবনের সূচনা।

১৯৭৫ সালের ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের অধিকাংশ সদস্য শহীদ হন। সে সময় বিদেশে অবস্থান করার কারণে শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা প্রাণে বেঁচে যান। কিন্তু দীর্ঘ ছয় বছর প্রবাসজীবন কাটাতে হয় তাদের।


Image 1
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা দেশে ফিরে আসেন। সেদিন ঢাকার কুর্মিটোলা বিমানবন্দর থেকে শুরু করে রাজধানীর রাজপথে লাখো মানুষের ঢল নামে। শোকাহত জাতি তাঁর মাঝে খুঁজে পায় নতুন আশার আলো, সাহস ও নেতৃত্বের প্রতীক।

শেখ হাসিনা দেশে ফিরে স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুদ্ধারে নেতৃত্ব দেন। অসংখ্য বাধা, ষড়যন্ত্র ও জীবননাশের হুমকি উপেক্ষা করে তিনি দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে গেছেন।

আজ বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি পেয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন—সবকিছুর পেছনে রয়েছে তাঁর দূরদর্শী নেতৃত্ব।

Image 2
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ

স্বদেশ প্রত্যাবর্তন দিবস আমাদের মনে করিয়ে দেয়—একজন সাহসী, দেশপ্রেমিক ও দূরদর্শী নেতার দৃঢ়তা একটি জাতিকে নতুন করে পথ দেখাতে পারে। জননেত্রী শেখ হাসিনার দেশে ফেরা ছিল বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা।

শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন  জননেত্রী শেখ হাসিনার সেই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ও তারা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের অব্যাহত উন্নয়ন কামনা করেন। 

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ফ্রান্স আওয়ামীলীগের নেতা বাকিবুল্লাহ ও পরিচালনা করেন ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিঙ্কন আলী মোল্লা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি ড:  ছিদ্দিকুর রহমান। 

← Back to Activities