ফিনল্যান্ডে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

📅 June 23, 2026 👁️ 417 views 🔥 Trending 🎯 Activity
ফিনল্যান্ডে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বাংলাদেশের সকল অর্জন, সংগ্রাম ও আত্মত্যাগের সাথে যে সংগঠনের নাম জুড়ে আছে তা - বাংলাদেশ আওয়ামী লীগ। 


আজকে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি'তে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭-তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্য প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য দেন বাংলাদেশের মেহনতী মানুষের বন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা।

Image 1
অনুষ্ঠানে আগত নেতৃবৃন্দ


সভায় সভাপতিত্ব করেন ফিনল্যান্ড আওয়ামী লীগ সংগ্রামী সভাপতি শ্রদ্ধেয় হুমায়ন কবীর।  সভা পরিচালনা করেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হোসেইন মোহাম্মদ ইমাম। 


নেত্রীর বক্তব্যের পর সভাপতি হুমায়ন কবীর সবাইকে নেত্রীর সাথে কথা বলার সুযোগ করে দেন। নেত্রীর বক্তব্য ও নেত্রীর সাথে  কথোপকথনের বিষয় নিয়ে আলাদা আরেকটি আলোচনা করবেন বলে জানান হোসেইন মোহাম্মদ ইমাম।

Image 2
বক্তব্য রাখছেন ফিনল্যান্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ
  


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ বাপ্পি সহ  আওয়ামী লীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 


নেত্রী দেশের সাধারণ মানুষ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।  


বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল হোক। 

← Back to Activities