আয়ারল্যান্ডে কেক কেটে উদযাপিত হলো আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী
“কে বলে রে মুজিব নাই, মুজিব সারা দুনিয়ায়”-এই প্রাণময় স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের টিচার্স ক্লাব।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়ারল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে এবং ডাবলিন আওয়ামী লীগ, আয়ারল্যান্ড যুবলীগ এবং ছাত্রলীগের সহযোগিতায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয় বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী । উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, সংগ্রাম ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানজুড়ে ছিল বঙ্গবন্ধু ও বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য নিয়ে আলোচনা, প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময়, কেক কাটা এবং দলীয় স্লোগানে মুখরিত এক প্রাণবন্ত পরিবেশ।
বক্তারা একে একে বলেন , একটি রাজনৈতিক দলের বয়স কেবল সময়ের হিসাব নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে একটি জাতির ইতিহাস, সংগ্রাম, সাফল্য এবং ভবিষ্যতের প্রত্যাশা। ৭৭ বছরের এই দীর্ঘ পথচলায় বাংলাদেশ আওয়ামী লীগ দেশের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে।
প্রতিষ্ঠালগ্ন থেকে দলটি ভাষার অধিকার, গণমানুষের রাজনৈতিক অংশগ্রহণ এবং স্বাধীন বাংলাদেশের স্বপ্নকে কেন্দ্র করে বিভিন্ন ঐতিহাসিক আন্দোলনে অংশ নিয়েছে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন নতুন চ্যালেঞ্জ এসেছে, আবার অর্জনও এসেছে। সেই দীর্ঘ যাত্রাপথে অসংখ্য মানুষের ত্যাগ, আত্মনিবেদন ও অবদান আজও স্মরণীয়।
প্রতিষ্ঠাবার্ষিকী শুধু অতীতের স্মৃতিচারণের দিন নয়; এটি আত্মসমালোচনা, শিক্ষা গ্রহণ এবং ভবিষ্যতের জন্য নতুন প্রত্যয়েরও দিন। একটি শক্তিশালী, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, আইনের শাসন, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণের গুরুত্ব সবসময়ই অপরিসীম।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা দেশের শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও অগ্রগতি কামনা করেন এবং ইতিহাসের শিক্ষা এবং ভবিষ্যতের সম্ভাবনাকে ধারণ করে বাংলাদেশ যেন আরও এগিয়ে যায়-এরকম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রত্যাশা কামনা করেন।
অনুষ্ঠান টি পরিচালনা করেন ডাবলিন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সমীর কুমার ধর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আয়ারল্যান্ড আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সভাপতি জনাব মোনায়েম খন্দকার রানা , প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক রফিক খান , সহ-সভাপতি জনাব মানিক , ডাবলিন আওয়ামী লীগের সভাপতি ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক অলক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ খন্দকার, দপ্তর সম্পাদক শফিকুর ইসলাম, আয়ারল্যান্ড ছাত্রলীগ সভাপতি নোমান চৌধুরী, শ্রমিক লীগের বরেণ্য নেতা জনাব আজিম সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা জনাব আমিন চৌধুরী।
বিশেষ দ্রষ্টব্যঃ লেখাটিতে পরবর্তীতে ঐদিনে আরো কিছু নাম পরে সংযুক্ত করা হবে।