আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফ্রান্স আওয়ামী লীগের
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৫ই জুলাই ফ্রান্সের পেনটিন এ অবস্থিত সোনার বাংলা রেস্টুরেন্টে ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফ্রান্স আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব সুনাম উদ্দিন খালেক এবং সঞ্চালনা করেন বিপ্লবী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব অধীর সূত্রধর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

এ ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, ফ্রান্স যুবলীগ, ফ্রান্স ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক অধ্যায়ে দলটির অবদান ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে।
দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলটি নানা চ্যালেঞ্জ, সংগ্রাম ও পরিবর্তনের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। গণতন্ত্র, উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং জনগণের কল্যাণ-এসব বিষয়ে দলটি বিভিন্ন সময়ে নিজেদের অঙ্গীকার তুলে ধরেছে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে।

৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া, গণতান্ত্রিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাক।
সকলেই বাংলাদেশের উত্তরোত্তর উন্নয়ন, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেন।