ভিয়েনা আঃ লীগের প্রাণ পুরুষ মোঃ ফরহাদ কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ
গত ১১ই মে ভিয়েনা আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম জনাব মোঃ ফরহাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ইউরোপিয়ান আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ভিয়েনা আওয়ামী লীগ ও ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতৃবৃন্দ মোঃ ফরহাদকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন দেশের নেতৃবৃন্দ

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন দেশের নেতৃবৃন্দ
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি জনাব লোকমান হোসেন আর সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লিঙ্কন আলী মোল্লা।