জনগণের অধিকার রক্ষার দাবীতে ফ্রান্স আওয়ামী লীগের বিক্ষোভ

📅 May 27, 2026 👁️ 546 views 🎯 Activity
জনগণের অধিকার রক্ষার দাবীতে ফ্রান্স আওয়ামী লীগের বিক্ষোভ


গত ২৫ মে ২০২৬ ইং, প্যারিসের সোনার বাংলা রেস্টুরেন্টে দেশবিরোধী ষড়যন্ত্র, রাজনৈতিক নিপীড়ন, জনস্বাস্থ্যের অবনতি এবং দেশে হাম রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের খামখেয়ালী ও উদাসীনতার প্রতিবাদে ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।



সমাবেশে সভাপতিত্ব করেন ফ্রান্স আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব সুনাম উদ্দিন খালেক এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ফ্রান্স আওয়ামী লীগের বিপ্লবী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধীর সূত্রধর অপু।
Image 1
স্থির চিত্রে ফ্রান্স আওয়ামী লীগের প্রতিবাদ সভা



প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি, ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন জনাব আব্দুল্লাহ আল-বাকি।



এছাড়াও অনুষ্ঠানে ফ্রান্স আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে ফ্রান্স আওয়ামী লীগের নেতৃবৃন্দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
Image 2
স্থির চিত্রে ফ্রান্স আওয়ামী লীগের প্রতিবাদ সভা



সমাবেশে বক্তারা দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা গণতন্ত্র, মানবাধিকার, জননিরাপত্তা এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন উপস্থিত নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীরা।



প্রতিবাদ সমাবেশে বক্তারা দেশ ও জনগণের স্বার্থে ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

← Back to Activities