আয়ারল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

📅 April 19, 2026 👁️ 166 views 🤝 Community
আয়ারল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির ঈদ পুনর্মিলনী  অনুষ্ঠিত

গতকাল ৩১ শে মার্চ রোজ মঙ্গলবার কাউন্টি ওয়েক্সফোরড এর মার্শাল টাউন কমিউনিটি সেন্টারে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ওয়েক্সফোরড বাংলাদেশি কমিউনিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি শুরু হয় কুরান তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে। অনুষ্ঠানটি পরিচালিত হয় ওয়েক্সফোরড বাংলাদেশি কমিউনিটির কোষাধ্যক্ষ সৈয়দ নজরুল ইসলাম এর সঞ্চালনায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়েক্সফোরড বাংলাদেশি কমিউনিটির সভাপতি জনাব সৈয়দ এমরান হোসেন উজ্জ্বল ।

Image 1

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ




উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েক্সফোরড বাংলাদেশি কমিউনিটির সহ-সভাপতি মনোয়ার হোসেন, ওয়েক্সফোরড বাংলাদেশি কমিউনিটির সাধারণ সম্পাদক জনাব মনির হোসেন ডিউক ওয়েক্সফোরড বাংলাদেশি কমিউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ওয়েক্সফোরড বাংলাদেশি কমিউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সুলতান মাহমুদ আরমান, ওয়েক্সফোরড বাংলাদেশি কমিউনিটির সাংগঠনিক সম্পাদক মো: বোরহান ওয়েক্সফোরড বাংলাদেশি কমিউনিটির যুগ্ম প্রচার সম্পাদক মোহাম্মদ ফখরুল

আরো উপস্থিত ছিলেন ওয়েক্সফোরড বাংলাদেশি কমিউনিটির উপদেষ্টা মোহাম্মদ শহিদুল ইসলাম ওয়েক্সফোরড বাংলাদেশি কমিউনিটির উপদেষ্টা মোনায়েম খন্দকার রানা।



ওয়েক্সফোরড বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী বাংলাদেশীদের মিলন মেলায় পরিণত হয়।

Image 2

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ


অনুষ্ঠানের শেষ পর্বে পুরস্কার বিতরণ শেষে ওয়েক্সফোরড বাংলাদেশি কমিউনিটির সভাপতি জনাব সৈয়দ এমরান হোসেন উজ্জ্বল সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

← Back to Communities