ই.উ মেম্বার অব পার্লামেন্টের (MEP) আমন্ত্রণে ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতৃবৃন্দের সেমিনারে অংশগ্রহণ
ব্রাসেলসে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টে "Democratic Transitions, Human Rights, and Geopolitics in South Asia: Challenges and Future Perspectives" শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের সম্মানিত সদস্য Mr. Danilo Dalle Valle-এর আমন্ত্রণে এবং Hand in Hand Foundation-এর উদ্যোগে আয়োজিত এ সেমিনারে অংশগ্রহণ করেন ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এ.কে. এম লোকমান হোসেন , সাধারণ সম্পাদক লিঙ্কন আলী মোল্লা, সিনিয়র সহ-সভাপতি জনাব আব্দুল্লাহ আল বাকি এবং ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি জনাব সুনাম উদ্দিন খালেক।

আন্তর্জাতিক এ সেমিনারে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. নুর নবী, বাংলাদেশে জার্মানির সাবেক রাষ্ট্রদূত ড. পিটার ফারহান, সাবেক বিবিসি ও সিএনএন সাংবাদিক অধ্যাপক ড. অয়নজিত সেন, ব্যারিস্টার মাসুদ আখতার, ব্যারিস্টার গোলাম মারুফ মজুমদার, Hand in Hand Foundation-এর সেক্রেটারি জেনারেল জনাব গোলাম জিলানি এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট-এর লিগ্যাল এক্সপার্ট অ্যাডভোকেট Xavier L।
এছাড়াও উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব নুরুল আবেদীন ও জনাব মাহবুবুল হক কয়েছ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব অধীর সূত্রধর, অর্থ সম্পাদক জনাব জিল্লুর রহমান, সদস্য জনাব আসবার আলী ইসকান্দার ও জনাব আনিসুর রহমান,শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সভাপতি জনাব চুন্নু মালত এবং ফ্রান্স ছাত্রলীগের নেতা জনাব খালেদ আহমেদ ও জনাব প্রসেনজিৎ শীল।

সেমিনারে দক্ষিণ এশিয়ার বর্তমান ভূ-রাজনৈতিক বাস্তবতা, আঞ্চলিক নিরাপত্তা, গণতন্ত্র, মানবাধিকার এবং আন্তর্জাতিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষভাবে “Human Rights, Rule of Law, Democratic Governance, and Political Rights in Bangladesh Following the Events of 5 August 2024” শীর্ষক আলোচনায় ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক পরিবেশ, মানবাধিকার, আইনের শাসন এবং দেশের সামগ্রিক অবস্থা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হয়।
আলোচনায় অংশগ্রহণকারীরা দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা, গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার রক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশের চলমান অনিয়ম, অবিচার, নৃশংসতা, গণতন্ত্রের সংকট এবং মানবাধিকার পরিস্থিতি সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়।
সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রতিনিধিদল বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা, গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন সম্পর্কিত বিষয়গুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরেন এবং বাংলাদেশের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।