পাপেট ডঃ ইউনুসকে ডিম্ নিয়ে তাড়া ফ্রান্স আওয়ামী লীগের

📅 June 01, 2026 👁️ 579 views 📌 News
পাপেট ডঃ ইউনুসকে ডিম্ নিয়ে তাড়া ফ্রান্স আওয়ামী লীগের

গত ২৭শে মে ফ্রান্স আওয়ামীলীগের নেতৃবৃন্দের কাছে খবর আসে বাংলাদেশের শিশু হত্যাকারী বাংলাদেশ থেকে পালিয়ে ডঃ ইউনুস ইস্তাম্বুল থেকে ফ্রান্স এ অবতরণ করবেন। ঘটনাটির গুরত্ব বুঝতে পেরে ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধীর সূত্রধর তৎক্ষণাৎ যোগাযোগ করেন সভাপতি সুনাম উদ্দিন খালেক ও ই.উ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকীর সাথে এবং তাৎক্ষণিকভাবে তিনি ছাত্রলীগের দুইজন নেতা রাজু আহমেদ এবং নাজমুল ইসলাম সাইফ সমেত এয়ারপোর্টে গিয়ে পৌঁছেন।

সেখানে তিনি এয়ারপোর্টের প্রশাসনের সাথে যোগাযোগ করে প্রতিবাদ দেখানোর জন্য অনুমতি পান। সম্মুখ সারির কয়েকজনকে নিয়েই ফ্রান্স আওয়ামীলীগ প্রতিরোধ গড়ে তোলেন। এয়ারপোর্টের প্রশাসনের মাধ্যমে খবর পেয়ে শিশু হত্যাকারী ডঃ ইউনুস প্লেনে বসে প্রমাদ গুনতে থাকেন। প্লেনে তার কতিপয় সহায়কের বুদ্ধিতে সচরাচর স্বাভাবিক বের হওয়ার পথ না ব্যবহার করে তিনি এয়ারপোর্টের ফায়ার এক্সিট দরজা যা সব বিল্ডিংয়ের পেছনে থাকে সে পেছনের দরজা ব্যবহার করে পালিয়ে যান।

পেছনের দরজা ব্যবহারের খবর পেয়ে নেতৃবৃন্দ সেখানে পৌঁছলে ততক্ষনে ডঃ ইউনুস গাড়ি নিয়ে চম্পট দেন।

Image 1
জননেত্রীর মেসেজ
এই বিষয়ে অধীর সূত্রধর জানান, শিশু ও বাংলাদেশের মানুষ হত্যাকারী ডঃ ইউনুস এর বিরুদ্ধে তাদের এই প্রতিরোধ চলমান থাকবে এবং যেখানেই দেখা যাবে ডিম্ তার জন্য অপেক্ষা করবে। প্রতিরোধের বিষয়টি জননেত্রী শেখ হাসিনাকে  জানানো হলে তিনি বলেন "যেখানেই পাবে জয় বাংলা শিখায়ে দেবে"। ফ্রান্স আওয়ামী লীগের কর্মীরাও এতে উজ্জীবিত।

 

ভিডিও লিংক : https://www.youtube.com/watch?v=C05Zy6x8b2k

← Back to News