ইউরোপ আওয়ামী লীগের পক্ষ থেকে লিখিত প্রতিবাদপত্র
প্রসঙ্গ : বাংলাদেশ আওয়ামীলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ।
আমরা, ইউরোপে অবস্থানরত বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সমর্থকবৃন্দ, গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি যে, সম্প্রতি বাংলাদেশের জাতীয় সংসদে বাংলাদেশ আওয়ামীলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্ত আমাদের কাছে সম্পূর্ণ অগণতান্ত্রিক, অন্যায্য এবং বাংলাদেশের সংবিধান ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থী বলে প্রতীয়মান হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, যার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এমন একটি দলকে নিষিদ্ধ করা শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ নয়, বরং দেশের গণতান্ত্রিক কাঠামোর ওপর সরাসরি আঘাত। গত ফেব্রুয়ারিতে একটি ভাগ বাটোয়ারার নির্বাচনের মাধ্যমে নির্বাচিত অবৈধ সরকার রাজাকারদের নিয়ে গঠিত সংসদে এইরকম হাস্যস্পদ সিদ্ধান্ত নেয় যেখানে গুরুতর কঠিন রোগ হাম , ডেঙ্গু ইত্যাদি রোগে দেশের শিশুরা মারা যাচ্ছে, দেশের মানুষ তেল ও দ্রব্য মূল্যের উৰ্দ্ধগতিতে আজ দিশেহারা। জনগণের কষ্টলাঘবে তাদের স্বার্থন্নয়নে মনোযোগ না দিয়ে স্বাধীন মত প্রকাশ , রাজনৈতিক চর্চা ও সাংষ্কৃতিক চর্চার টুঁটি চেপে ধরেছে। আমরা বিশ্বাস করি, গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক বহুত্ববাদ এবং আইনের শাসন। একটি জনপ্রিয় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা এই মৌলিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। অতএব, আমরা জোরালোভাবে এই সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি, যেন তারা বাংলাদেশের গণতন্ত্র ও রাজনৈতিক অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা পালন করে। নিবেদক, সভাপতি, কে এম লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক , মোহাম্মদ আলী লিঙ্কন মোল্লা ইউরোপ আওয়ামী লীগ